ফরিদপুরপ্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ২৩৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল। বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডীবিলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাত ১১টায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী হলো বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ড রায়পুর গ্রামের রশিদ মাতুব্বরের ছেলে মনির মাতুব্বর (২৮) ও কবির হোসেনের ছেলে মো. রাসেল উদ্দিন (২০)।
র্যাব-৮ ফরিদপুরের কোম্পানী কমান্ডার মেজর আব্দুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, কতিপয় মাদক ব্যবসায়ী বোয়ালমারীতে মাদকদ্রব্য ইয়াবা বড়ি পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা বড়ি ছাড়াও চারটি সিমকার্ডসহ তিনটি মোবাইল সেট ও এক হাজার পাঁচশ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply