যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহ বাবার বিরুদ্ধে ৫ মাস বয়সী সন্তানকে হত্যার অভিযোগ

ময়মনসিংহ বাবার বিরুদ্ধে ৫ মাস বয়সী সন্তানকে হত্যার অভিযোগ

 

ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় ৫ মাস বয়সী শরিফ নামের ছেলে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনিআটা গ্রামে গলায় ছুরিকাঘাত করে সন্তানকে হত্যা করেন বাবা মো. শাহজাহান (৩০)।

এসময় নিজে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা ও তার স্ত্রী জেসমিন আক্তারকেও (২৭) কুপিয়ে জখম করেন তিনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হত দরিদ্র শাহজাহান উত্তেজিত হয়ে তার শিশু সন্তানের গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাধা দেওয়ার চেষ্টাকালে তার স্ত্রী জেসমিন আক্তারকেও ছুরিকাঘাত করেন তিনি। একপর্যায়ে শাহজাহান নিজেও তার গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান।
শাহজাহানের মা জমিলা বেগম বলেন, ঈদের পর থেকে তার ছেলে অস্বাভাবিক আচরণ করে আসছিল। সে বিভিন্ন সময় বলতো কেউ তাকে মেরে ফেলবে। তার বাবার মৃত্যুর পর থেকে তার এমন অস্বাভাবিক আচরণ আরও বেড়ে যায়। ঘটনার দিনও সে অস্বাভাবিক আচরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চত করে মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শিশু পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আর ঘাতক শাহজাহানকে পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, শাহজাহান মাঝেমধ্যে পরিবারের সদস্যদের সাথে অস্বাভাবিক আচরণ করতো। এ থেকেই এমন ঘটনার সম্ভাবনা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com