কক্সবাজারপ্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় আটককৃত আসামিরা হল- মো. শফিউল্লাহ কায়সার প্রকাশ গুরা পুতিয়া (২২) ও মো. সাইফুল ইসলাম (২৭)। তাদের কাছ থেকে ৪০০০ ( চার হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply