শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাহাত্তরের সংবিধান বাঙালি জাতির অসাধারণ সম্পদ: মোস্তাফা জব্বার

বাহাত্তরের সংবিধান বাঙালি জাতির অসাধারণ সম্পদ: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার- ছবি: সংগৃহীত
ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার- ছবি: সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাহাত্তর সালের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, বাঙালি জাতির অসাধারণ সম্পদ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে ধ্বংস করে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু কেউ সফল হতে পারেনি। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুসরণের মাধ্যমেই তার প্রতি যথার্থ সম্মান জানানো সম্ভব।
মঙ্গলবার ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কাজী সাজ্জাদ আলী জহির।

মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের পথই হচ্ছে সঠিক পথ উল্লেখ করে বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুর পথে চলা। বঙ্গবন্ধুকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীর বহুদেশ স্বাধীনতার জন্য লড়াই করেছে। বঙ্গবন্ধুর সঙ্গে অন্যদের পার্থক্য হচ্ছে বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতিকে একত্রিত করে যুদ্ধ করেছেন। এ যুদ্ধে মায়েরা-বোনেরাও অবদান রেখেছেন।

কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, স্বাধীনতার পর যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু টিএন্ডটি বোর্ড প্রতিষ্ঠা, বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপন, আইটিইউ ও ইউপিইউ’র সদস্যপদ অর্জনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তা আজ মহিরূহে রূপ নিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com