শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোরে ভ্যানচালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ইউপি সদস্য আটক

নাটোরে ভ্যানচালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ইউপি সদস্য আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় মিজু আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাজপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ফজর আলীকে (৩৮) আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ ঘটনায় মিজু আহমেদের মা মর্জিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে সিংড়া থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী মিজু আহমেদ ওই ইউনিয়নের খরসতি গ্রামের মোতালেব কাজীর ছেলে।

জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর দ্বিতীয় স্ত্রী রেখার দোকানে আসে তারই মামাতো ভাই ভ্যানচালক মিজু আহমেদ। এসময় রেখার স্বামী ফজর আলী ভেতরে প্রবেশ করেই মিজুকে বেদম প্রহার করতে থাকে। পরে তাকে ঘরের খুটির সাথে বেঁধে লোহার রড দিয়ে মারপিট করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশ এসে মিজু আহমেদকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, এ খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে যাই। ভ্যানচালককে পাশবিক নির্যাতন করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ভ্যানচালককে মারধরের ঘটনায় তার মায়ের করা মামলায় ইউপি সদস্য ফজর আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com