যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হঠাৎ বিএনপির কর্মসূচি, ‘ডাল মে কুচ কালা হে’: নানক

হঠাৎ বিএনপির কর্মসূচি, ‘ডাল মে কুচ কালা হে’: নানক

জ্যেষ্ঠ প্রতিবেদক;

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে একটি আকস্মিক কর্মসূচি দিলেন। তাদের হঠাৎ এই কর্মসূচির খবর শুনে বুঝতে পারলাম ‘ডাল মে কুচ কালা হে’। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের কথা শুনেই পুলিশের ওপর হামলা চালিয়ে বিএনপি জানান দিয়েছে তারা মাঠে আছে।’

বুধবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে দারুস সালাম থানা আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, আসলে শোকের মাস আগস্ট বড় ধরনের নতুন চক্রান্ত করতেই কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তারই অংশ হিসেবে প্রশাসনের ২৭ কর্মকর্তার ওপর হামলা এবং বহু গাড়ি ভাঙচুর করেছেন। তারা এই হামলার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? নিজেদের অবস্থা জানান দিতে চান? কিন্তু তাদের মনে রাখতে হবে এটা বঙ্গবন্ধুর দেশ। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ তাদের এ ধরনের চক্রান্ত কখনোই সফল হবে না।

আলোচনা সভায় মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজার আনামের সভাপতিত্বে এবং দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান হ্যাপি সঞ্চালনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন, উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিমসহ মিরপুরের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক অপশক্তির যদি আবার নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা এর সমুচিত জবাব দিবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com