শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আবারও রিমান্ড মঞ্জুর, পরীমণিকে দেখতে এজলাসে উৎসুক জনতার ভিড়

আবারও রিমান্ড মঞ্জুর, পরীমণিকে দেখতে এজলাসে উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক:
জামিন ও রিমান্ড শুনানির জন্য আদালতে পরীমণি। ছবি- সংগৃহীত।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির তৃতীয় দফায় এক দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার জামিন ও রিমান্ড শুনানির জন্য সকাল সাড়ে আটটার দিকে পরীমণিকে আদালতের এজলাসে হাজির করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে বেলা সাড়ে ১১টায় শুনানি শুরু হয়। এসময় পরীমণির পাশে পুলিশকে কঠোর নিরাপত্তা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আদালতের কাঠগড়ায় চিত্রনায়িকা পরীমণিকে জামিন ও রিমান্ড শুনানির জন্য হাজির করলে শতাধিক সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থীরা বিচারকক্ষে ভিড় করেন। কানায় কানায় পূর্ণ বিচারকক্ষে হইচই ও শোরগোল শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু সবাইকে উদ্দেশ করে বলেন, “যাদের এই কোর্টে মামলার শুনানি নেই, তারা দয়া করে বের হয়ে যান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।”
কিন্তু কোনো আইনজীবী বের না হওয়ায় বিচারক আতিকুর রহমান বলেন, “আপনারা যারা উনাকে (পরীমণি) দেখতে এসেছেন, তারা দেখে চলে যান। আপনারা ভিড় কমান, অন্যথায় শুনানি সম্ভব হচ্ছে না।” কিন্তু এরপরও কোনো সাধারণ আইনজীবী কোর্ট রুম থেকে বের হননি। বেশিরভাগ আইনজীবী পরীমণিকে দেখার জন্য কোর্ট রুমে অবস্থান করতে থাকেন। প্রায় ২০ মিনিট ধরে ভিড় কমানোর চেষ্টা করা হলেও কেউ বের হননি।

পরে আদালত বলেন, “সবাই নীরব থাকুন, শুনানির জন্য সহযোগিতা করুন।” এরপর ১১টা ৪৮ মিনিটে শুনানি শুরু হয়। পরীমণিকে দেখতে আদালতে এজলাসে ভিড় জমায় উৎসুক জনতাও। এসময় বিচারক বলেন, “যারা পরীমণিকে দেখতে এসেছেন, দেখা শেষ হলে আদালতের এজলাস ছেড়ে চলে যান।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com