শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তৃতীয় দফায় আদালতে পরীমণি

তৃতীয় দফায় আদালতে পরীমণি

আইন আদালত

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে তৃতীয় দফায় করা রিমান্ড আবেদনের শুনানির জন্য তাকে আদালতে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানির সময় এজলাসে তোলা হবে।

এর আগে, রাজধানীর বনানী থানায় দায়ের করা র‌্যাবের মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণিকে আরেক দফায় পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার (১৮ আগস্ট) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। ফলে রিমান্ড আবেদন পেন্ডিং থাকায় আজ পরীমণির জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি। আজ বৃহস্পতিবার পরীমণির জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে এই দিন ধার্য করেন।

এর আগে, পরীমণির পক্ষে গত সোমবার (১৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান এই অভিনেত্রীর জামিন আবেদন করেন। আদালত বুধবার (১৮ আগস্ট) পরীমণির জামিন শুনানির দিন ধার্য করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা নতুন করে রিমান্ড আবেদন করায় এই শুনানি অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডের পরীমণির বাসায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এ সময় তার বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমণির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এখন পরীমণি কারাগারে আছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com