নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ভাসানচরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া ৬ রোহিঙ্গা ও সহায়তাকারী ৫ রোহিঙ্গা দালালসহ ১১ জনকে আটক করে এপিবিএন সিভিল টিম।
বুধবার দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত ভাসানচরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ৭৫ নং ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক, তার স্ত্রী সমুদা খাতুন, ছেলে সফিউদ্দিন, ২৫ নং ক্লাস্টারের মো. ইউনুসের ছেলে আজিমুল্লাহ, তার স্ত্রী আল মারজান ও ছেলে ওমর ফারুক।
আটককৃত ৫ রোহিঙ্গা দালালরা হলো, ২৮ নং ক্লাস্টারের ওমর হাকিমের ছেলে জাহিদ হাসান, ২৪ নং ক্লাস্টারের আলী আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব, একই ক্লাস্টারের মোহাম্মদের ছেলে সেলিম, আজিমুল্লাহ উল্যার ছেলে ইসমাইল, ৮ নং ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম।
নোয়াখালী এসপি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এপিবিএন টিম ৬ রোহিঙ্গা ও ৫ দালালসহ ১১ জনকে আটক করে ভাসানচর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply