শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনয়টাই করতে চাই

অভিনয়টাই করতে চাই

বিনোদন ডেস্ক:

১৫ আগস্ট ‘সিনেবাজ’ অ্যাপে মুক্তি পেয়েছে মো. সেলিম খান পরিচালিত ‘আগস্ট ১৯৭৫’, ২০ আগস্ট মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এতে সৈয়দা জোহরা তাজউদ্দীনের চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
করোনার মধ্যেই তো ‘আগস্ট ১৯৭৫’-এর শুটিং করেছিলেন…

২০২০ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহের কথা। করোনা যখন বেড়ে চলেছে, সবাই আতঙ্কিত—তখন ছবিটিতে অভিনয় করার প্রস্তাব পাই। প্রায় চার মাস ধরে ঘরের বাইরে যাই না। প্রতিদিন সংবাদে দেখি করোনার সর্বশেষ পরিস্থিতি। ঠিক সেই সময় ছবিটিতে অভিনয় করব কি না তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যাই। শেষ পর্যন্ত মনে হলো এই প্রেক্ষাপট নিয়ে আগে কখনো ছবি নির্মিত হয়নি। তা ছাড়া আমরা যাঁরা ১৯৭৫ সালে স্কুলে পড়ি বা সমসাময়িক, তাঁদের কোনোভাবেই জানতে দেওয়া হয়নি সেদিন ভয়াল কালরাতে কী ঘটেছিল। একটা ধোঁয়াশা ছিল চারপাশে। পাণ্ডুলিপি পড়ে বুঝতে পেরেছিলাম, সেই কালরাতের ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানানোর উদ্দেশ্যে নির্মিত হচ্ছে ছবিটি। তাই জীবনের ঝুঁকি নিয়ে শুটিং করতে রাজি হয়েছিলাম। পরিচালককে ধন্যবাদ, তিনি সেটের সবাইকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করিয়েছিলেন।

এই ছবি করার আগে সৈয়দা জোহরা তাজউদ্দীন সম্পর্কে কতটুকু জানাশোনা ছিল?

মোটামুটিভাবে জানতাম। তবে চরিত্রটি পর্দায় তুলে আনার জন্য নতুন করে পড়াশোনা করতে হয়েছে। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য, পোশাক, চলাফেরা—সব কিছুই জানতে হয়েছে নতুন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী রাজনীতিতে তাঁর একটা বড় অবদান ছিল। সেটিই উঠে এসেছে এখানে। অভিনয় করতে গিয়ে মানসিক প্রস্তুতিও নিতে হয়েছে। শুটিংয়ের আগে খানিকটা সময় একা থাকতাম।

ছবিটি মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন?

এর মধ্যে অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশংসা করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অনুরোধ, ছবিটি আপনারা দেখুন। সঠিক ইতিহাস জানুন এবং অন্যকেও জানতে উৎসাহিত করুন।

নতুন আর কী করছেন?

কিছুদিন আগে একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। নামটা ঠিক মনে করতে পারছি না। এখন অভিনয় করছি মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ ২’-এ। আপাতত এ নিয়েই ব্যস্ততা। আসলে আমি ভালো কাজের অপেক্ষা করি। মনের মতো চরিত্র না হলে অভিনয় করতে চাই না।

আপনার একটা প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে নাটক কিংবা সিরিজ বানানোর কথা ভাবছেন?

এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই। অনেক দিন ধরেই তো প্রতিষ্ঠানটি বন্ধ। এখন আবার চালু করতে গেলে অনেক সময় দিতে হবে। আমার সমসাময়িক অনেকেই প্রযোজনা বা পরিচালনা করছেন, আমি শুধু অভিনয়টাই করতে চাই। এর বাইরে কোনো চিন্তা নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com