বিনোদন প্রতিবেদক
মাদক মামলায় আটক হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’। আজ শনিবার বিকেল ৪টায় ‘শিল্পীর পাশে’ শিরোনামের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে উপস্থিত হয়ে পরীর জামিন ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে দেশের শিল্পীসমাজ। পাশাপাশি রাজপথে থেকেই এর সুরাহা করবেন বলেও হুঙ্কার দিয়েছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।
পরীর ন্যায্য বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন- চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব, নোমান রবিন, শহিদ উন নবী, আজাদ আবুল কালাম, কাজী রোকসানা রুমা, রাজ রিপা, সেতু আরিফ, অপরাজিতাসহ পরিচালক, শিল্পী, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষ।
Leave a Reply