শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভোলা বখাটের দেয়া আগুন থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মাও দগ্ধ

ভোলা বখাটের দেয়া আগুন থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মাও দগ্ধ

ভোলা প্রতিনিধি

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এক বখাটে। এ সময় মেয়ের চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন মা। শনিবার রাতে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউপিতে এ ঘটনা ঘটে।
আহত মা-মেয়েকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।

তারা ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল্ল‌্যাহর স্ত্রী ও মেয়ে।

আহত তরুণীর ভাই মো. আশরাফ হোসেন জানান, একই এলাকার নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে মহিউদ্দিন সুমন দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে তাতে রাজি হননি তার বোন। আজ তার বোনকে পাত্রপক্ষ দেখতে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন।

এরই জেরে শনিবার রাতে তার বোনকে একা পেয়ে ঘরে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বখাটে সুমন। পরে বোনকে বাঁচাতে মা গেলে তিনিও আগুনে ঝলসে যান। এরপর তার মা-বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়া হচ্ছে।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আহত তরুণীর বাবা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com