শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জকিগঞ্জে ২০১ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার।

জকিগঞ্জে ২০১ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার।

 

 

 

জাকির হোসেন সুমন সিলেট:
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর দিকনির্দেশনায় জকিগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম-এর সার্বিক তত্বাবধানে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত হারিছ আলীর ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বসতঘর থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী পরভীন বেগমকে মাদকসহ হাতেনাতে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম-এর সার্বিক তত্বাবধানে রোববার ২ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই নুর জামাল-এর নেতৃত্বে থানার একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী পারভীন বেগমের দেখানো মতে বসতঘরের দক্ষিন কক্ষের খাটের নীচে পৃথক দু’টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আটক পারভীন বেগম (৪০) কে আসামী করে মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের আয় উপার্জনের বৈধ কোন পেশা নেই। সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তার স্ত্রীর সহায়তায় দীর্ঘদিন যাবত পুলিশ ও বিজিবি সদস্যের চোঁখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল আমদানী করে স্থানীয়ভাবে বিক্রয় করে আসছে।

শীর্ষ মাদক কারবারি নজরুল ইসলাম এলাকায় ফেনসিডিল বিক্রয় করায় এলাকার যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সে আইন শৃংখলা বাহিনীকে ধোকা দিতে প্রায়ই ফেনসিডিল ক্রয় বিক্রয়ের কাজে তার স্ত্রী পারভীন আক্তার ব্যবহার করে আসছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা মাদক ব্যবসায়ী বা মাদকসেবী কাউকে কখনো ছাড় দেওয়া হবে-না। জকিগঞ্জ থানা পুলিশ চায় সীমান্তবর্তী এ অঞ্চল মাদকমুক্ত হোক,তাই এলাকার জনসাধারণের সহযোগিতা দরকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com