চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত মোস্তাক আহম্মেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
এর আগে, রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ মাজার গলি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাক কক্সবাজারের সদর উপজেলার বাসিন্দা।
এএসপি জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে মাঠে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় রোববার রাতে রৌফাবাদ মাজার গলি এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত মোস্তাক আহম্মেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন তিনি।
পরবর্তী আইনি ব্যবস্থা নিতে মোস্তাককে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Leave a Reply