গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ২৫ বোতল ফেনসিডিল ও ৬ বোতল এসকুয়া সিরাপ সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ পুলিশ।
সোমবার (২৩ আগষ্ট) রাত ১০ টা সময় কোনাবাড়ী পারিজাত এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- লালমনিরহাট জেলার সূর উপজেলার খুনিয়াগাছ এলাকার দেবেন্দ্রনাথ রায় এর ছেলে তাপস কুমার রায় (২৮), কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকার মৃত হুমায়ূন কবির এর ছেলে শাওন (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত মধ্য পাড়া এলাকার বুলবুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকার পাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে রাশেদুল হক রনি।
পুলিশ জানায়, পলাতক আসামি কোনাবাড়ী থানাধীন পারিজাত হরিণাচালা এলাকার মৃত মোমের আলীর ছেলে দেলোয়ার হোসেন দোলন (২৮) বাসার নিচে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল এবং ৬ বোতল এসকুয়া সিরাপ উদ্ধার করা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি দোলনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
Leave a Reply