শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবনা ট্রাক ও অটোরিকশা বোঝাই করে লুটের মালামাল নিয়ে গেলো ডাকাতদল

পাবনা ট্রাক ও অটোরিকশা বোঝাই করে লুটের মালামাল নিয়ে গেলো ডাকাতদল

পাবনা প্রতিনিধি
পাবনায় স্বর্ণের দোকানসহ চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে , পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ডাকাতদল প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

মালঞ্চি বোর্ড বাজার এলাকার স্থানীয়রা জানান, সোমবার রাতে ব্যবসায়ীরা অন্যান্য দিনের মতো নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। রাত আনুমানিক দেড়টার দিকে একদল ডাকাত ছোট একটি ট্রাক ও দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাজারে প্রবেশ করে। ডাকাতদের দেখে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে তাদের অস্ত্রের মুখে বসিয়ে রাখা হয়। এরপর তারা একটি স্বর্ণের দোকানসহ চারটি দোকানের তালা কেটে ও ভেঙে ভেতরে ঢোকেন। পরে লুট করা মালামাল ট্রাক ও অটোরিকশায় করে নিয়ে যান।

পাবনার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com