শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অধ্যক্ষকে মেরে ফেলার হুমকি ছাত্রলীগ নেতার, থানায় জিডি

অধ্যক্ষকে মেরে ফেলার হুমকি ছাত্রলীগ নেতার, থানায় জিডি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দ্বীন ইসলাম নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ- সম্পাদক।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২০৩) করেন। এদিন বিকেল তিনটার দিকে অধ্যক্ষের কক্ষে ওই ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তবে ছাত্রলীগ নেতার দাবি, দ্বাদশ শ্রেণির ছাত্র তানভীন জেএসসি ও এসএসসিতে এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিল। এছাড়াও সে প্রতিটি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরও তার ফরম ফিলাপের অনুমতি দেয়নি অধ্যক্ষ। আমি বিষয়টির জন্য অনুরোধ করতে গেলে আমাকে গালাগাল ও মারার হুমকি দেয়। আমি সেখানে একা গিয়ে কিভাবে গুলি করার হুমকি দেবো?

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা বিএনপি দলীয় সাবেক সংসদ গিয়াস উদ্দিন।
এদিকে, সাধারণ ডায়েরিতে ওই অধ্যক্ষ উল্লেখ করেন, দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত তানভীন নামে এক শিক্ষার্থী গত দেড় বছর অনলাইন ক্লাস করাসহ কোনো প্রকার অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। এই ঘটনা তার পিতা তাজুল ইসলামকে জানালে তিনি দু’বার অঙ্গিকারনামা দেন। এরপরও সে অনলাইন ক্লাস থেকে বিরত থাকেন। তারপরও এই শিক্ষার্থীকে এইচএসসির ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু গেল দেড় মাসেরও কিছু বেশি সময় ধরে সে অনলাইন ক্লাস না করে ইউটিউব দেখে দেখে অ্যাসাইনমেন্ট কপি করে জমা দেয়। ফলশ্রুতিতে তাকে এইএচএসসির ফরম ফিলাপের সুযোগ দেওয়া হবে না জানিয়ে বুধবার দুপুর দুইটার দিকে তার পিতা তাজুল ইসলামকে ফোন করে জানান অধ্যক্ষ নিজেই।

জিডিতে তিনি আরো উল্লেখ করেন , তাজুল ইসলামের সাথে কথা বলার কিছুক্ষণ পর দ্বীন ইসলাম নামে একজন ছাত্রলীগ নেতা এসে জানতে চান তানভীনকে কেন ফরম পূরণ করতে দেওয়া হবে না। তারপর সে আমাকে (অধ্যক্ষকে) গুলি করার হুমকি দেয় এবং রাস্তায় বের হলে মেরে ফেলার হুমকি দেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম বলেন, গতকাল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের শেষ তারিখ ছিল। কিন্তু তানভীনকে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না। তার বাবা শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি আসবেন রাতে। তাই বিষয়টি আমাকে দেখার জন্য বললে আমি তানভীনের পক্ষ নিয়ে কলেজে যাই। কিন্তু অধ্যক্ষ আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং অন্যান্য শিক্ষককদের নিয়ে আমাকে আটকে মারধর করতে চেয়েছিলেন। আমি কোনো রকমে তার রুম থেকে বের হয়ে আসি।

তিনি আরো জানান, ওই অধ্যক্ষ অনেক সময় অভিভাবকদের সাথে বাজে ব্যবহার করেন। করোনায় পরিবহন সেবা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেন উনি। তাছাড়া কম্পিউটার ল্যাব বন্ধ থাকলেও ওনি ফি নেন বলে অভিযোগ করেন ছাত্রলীগের এই নেতা।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com