শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে’

‘ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে’

 

নিজস্ব প্রতিবেদক:

জিয়ার লাশের ডিএনএ টেস্ট করার দাবি জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, ডিএনএ টেস্ট করলেই চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা লাশ নিয়ে বিতর্ক শেষ হবে।

রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান খান বলেন, ‘আজকের জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান তিনি যখন বলেন, তিনি কি তথ্য না জেনে বলতে পারেন? আমি মনে করি না। তার উপর তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে এই কথা বলেননি। তিনি কখনো ফালতু কথা বলার মানুষ না।’

ডিএনএ টেস্টের দাবি জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন,’যদি আজকে প্রমাণ করতে চান প্রমাণ করেন। ডিএনএ টেস্ট করেন। এই কথাটা আজকের না, এই কথাটা যখন জিয়াউর রহমানকে এখানে দাফন করা হয়। এখানে কবর দেয়া হয়। তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যে, তাহলে এই লাশটা কার? কে দেখেছে এই লাশ? তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ তার লাশ দেখেনি। কোনো মানুষ দেখেনি। তাহলে এই লাশটা কার? এ নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছিলো তাকে যখন এখানে কবর দেয়া হয়েছিলো তখনই এই প্রশ্ন এসেছিলো।’

গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার, আশুলিয়া, ধামরাই, শিল্পঞ্চল কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম খাঁন ও যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ প্রমুখ।

এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com