নিজস্ব প্রতিবেদক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি।
মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বলেন, পুলিশ প্রতিবেদন হওয়ার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে।
জামিনের আদেশ পাওয়ার পর পরীমনির আইনজীবিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা সন্তুষ্ট। জামিনের এই আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর পরীমনি মুক্ত হবেন।
এর আগে তিনবার পরীমনির জামিনের আবেদন নাকচ হয়েছিল। সবমিলিয়ে পুলিশ তাকে তিন দফায় ১৫ দিনের রিমান্ডে নিয়েছিল।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
Leave a Reply