শিরোনাম :
নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে শবনম ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে শবনম ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

বিনোদন প্রতিবেদক
শবনম ফারিয়া ও সিদ্ধার্থ শুক্লা। ফাইল ছবি

হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের টিভি অনুষ্ঠান বিগবসের সিজন ১৩ এর বিজয়ী অভিনেতা ও মডেল সিদ্ধার্থ শুক্লা। ছোটপর্দা থেকে উঠে আসা এ অভিনেতা অল্প সময়েই জায়গা করে নিয়েছিলেন বড়পর্দায়।
বৃহস্পতিবার সকালে সিদ্ধার্থকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সিদ্ধান্ত নেয়া হয়, ময়নাতদন্ত হবে সেখানেই। সিদ্ধার্থের পরিবার জানিয়ে দিয়েছে, তার মৃত্যু কোনো অস্বাভাবিক কারণে হয়নি।

তবে তরুণ এ অভিনেতার মৃত্যুতে শুধু ভারতের নয়, বাংলাদেশের অনেকেও হতবাক। বিগ বসের সুবাদে এ দেশেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর পর ফেসবুকে অনেকেই তার প্রতি ভালোবাসা জানিয়ে শোকবার্তা দিচ্ছেন।

এদের মধ্যে অন্যতম দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সিদ্ধার্থের অকাল মৃত্যুতে ফারিয়ার মনে হচ্ছে খুব কাছের কেউ চলে গেছেন। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ফারিয়া লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সবার জীবন অনেক খোলা, সবাই জানি কোন তারকা কী করছে, কোথায় যাচ্ছে! মাঝে মাঝে মনে হয় ওরা আমাদের কাছের কেউ, অনেক চেনা! তেমনি একজন তারকা সিদ্ধার্থ শুক্লা। আমি তার সিরিয়াল দেখিনি কিন্তু বিগ বস দেখে তাক ব্যক্তিত্বের ফ্যান হয়ে গিয়েছিলাম। আজকে ঘুম থেকে উঠে শুনি মাত্র ৪০ বছর বয়সেই কার্ডিয়াক অ্যারেস্টে উনি মারা গেছেন। খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে! মনে হচ্ছে খুব কাছের, প্রিয় কেউ চলে গেছে!’

তিনি লিখেছেন, ‘জীবন অনেক ছোট, আমরা শুধু শুধুই অন্যের জীবন নিয়ে আলোচনা, সমালোচনা করে আমাদের নিজেদের সময়টা নষ্ট করি। যাকে ছোট করছি, আসলে সে ছোট হচ্ছে না, আপনার জীবন থেকেই কিছু সময় ছোট হচ্ছে। অন্যের জীবনে কী হচ্ছে, কেন হচ্ছে, না ভেবে নিজেকে ডেভলপ করার চেষ্টা করুন। তার সাথে যা হচ্ছে, কাল যে আপনার সাথে হবে না, তার কোন গ্যারান্টি নেই।’

ফারিয়া আরো লিখেছেন, ‘পরকালে যার যার হিসাব সে-ই দেবে, কেউ কারো দায়িত্ব নেবে না। আপনার কি মনে হয়, আপনার একটা বাজে কমেন্ট কারো কিছু চেইঞ্জ করতে পারে? কিন্তু বিশ্বাস করেন, একদিন আপনারই এই বাজে কমেন্টের হিসাব দিতে হবে। সবাইকে সব কিছুর হিসাব দিতে হয়। জীবন একটাই, সোশ্যাল মিডিয়াতে অন্যকে বুলিং করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছুতে নেই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com