বিনোদন ডেস্ক
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মুম্বাইয়ের কুপার হাসপাতালে মারা যান ভারতে ছোট পর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। বিগ বস ১৩-এর প্রাক্তন প্রতিযোগি তিনি। সেই সিজেনের জয়ী ছিলেন। হিন্দি টেলি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ সিদ্ধার্থ।
এই তারকার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ভারত। বিগ বস বিজয়ী এই অভিনেতার মৃত্যুতে তার ভক্তরা পুরনো কিছু টুইট তুলে আনছেন।
গেলো ২৪ ফেব্রুয়ারি সিদ্ধার্থ লিখেছিলো, জীবনটা ছোট। অন্যেরা তোমার সম্পর্কে কী বলছে, তা নিয়ে ভাবার সময় নেই। জীবনে আনন্দ করো। মানুষ জন যেন তোমাকে নিয়ে চর্চা করে, সে রকম পরিস্থিতি তৈরি করো। এই লেখার পাশেই ছিল এক চোখ বন্ধ করে হাসার চিহ্ন।
এই টুইট সামনে উঠে আসতেই আবেগে ভাসলেন সিদ্ধার্থের অনুরাগীরা। কয়েক মাস আগে যেনো প্রিয় তারকা সব বুঝতে পেরেছিলেন। তারকার এই কথা মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্তদের। করোনাকালে অক্সিজেন ও শয্যার ব্যবস্থা করে ভক্তদের পাশে দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ নিয়মিত যোগাযোগ রাখতেন নিজের অনুরাগীদের সঙ্গে।
Leave a Reply