শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন না করায় বলিউডের অফার ফেরালেন মিম

বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন না করায় বলিউডের অফার ফেরালেন মিম

বিনোদন প্রতিবেদক;
বলিউড থেকে শুধু টলিউডের অভিনেতাদের কাছেই কাজের অফার আসছে এমনটা নয়। বরং বাংলাদেশের অভিনেতাদের কাছেও আসে কাজের সুযোগ। ঈদের আগে এমনই এক সুযোগ আসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের কাছে। তাও আবার বিশাল ভরদ্বাজের ছবিতে। কিন্তু সে অফার ফিরিয়ে দিলেন অভিনেত্রী।
অনেকেই বিস্মিত হবেন, মিমকে বোকা মনে করবেন। তবে যে কারণে ওই ছবিতে অভিনয়ে রাজি হননি মিম, তা জানলে সবাই তার প্রশংসা করবেন নিশ্চিত।

ঈদের আগে মিমের কাছে যে ইমেল আসে তাতে ‘খুফিয়া’ নামে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো হিট ছবি এর আগে দর্শকদের উপহার দিয়েছেন বিশাল। কাস্টিং ডিরেক্টর সোফিয়া খানের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা বলার সময়তেই মিম জানতে পারেন সেটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি।

কিন্তু পরে স্ক্রিপ্ট দেখে জানতে পারেন, এই ছবির গল্পে বাংলাদেশের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। আর এ কারণেই মূলত রাজি হননি অভিনেত্রী।

এ বিষয়ে রোববার মিম বলেন- ওই সিনেমার গল্পটি পড়ার পর দেখি, এটা রাজনৈতিক ঘরানার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরো কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সব কিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও বলেন, প্রস্তাব ফিরিয়ে দিতে। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com