যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিদ্ধার্থ শুক্লার মৃত‌্যু, এবার হাসপাতালে ভর্তি জেসলিন

সিদ্ধার্থ শুক্লার মৃত‌্যু, এবার হাসপাতালে ভর্তি জেসলিন

বিনোদন ডেস্ক:

বিগবস বিজয়ী ও অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত‌্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার আকস্মিক প্রয়াণ মানতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনুরাগী, বিগবসের ওটিটির মঞ্চে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদে ফেলেন করণ জোহর।

সিদ্ধার্থ শুক্লার বিশেষ বন্ধু শেহনাজের মানসিক অবস্থা কারো অজানা নয়। এ ঘটনায় এবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সিদ্ধার্থের সহশিল্পী ও প্রাক্তন বিগবস প্রতিযোগী জেসলিন মাথারু। সিদ্ধার্থের মা ও শেহনাজের সঙ্গে দেখা করে আসার পরই অসুস্থ হয়ে পড়েন জেসলিন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন জেসলিন। তাতে তিনি বলেন, ‘সিদ্ধার্থের মৃত‌্যুর খবর জানার পর তার মা ও শেহনাজের সঙ্গে দেখা করতে যাই। সেখান থেকে বাসায় ফেরার পর জ্বর আসে। শরীরে তাপমাত্রা বেড়ে ১০৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, হাসপাতালে ভর্তি হতে হয়। এখনো চিকিৎসা চলছে।’

গত ২ সেপ্টেম্বর মারা গেছেন সিদ্ধার্থ শুক্লা। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তাক’সহ বেশ কয়েকটি টিভি ধারবাহিকে দেখা গেছে সিদ্ধার্থ শুক্লাকে। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা সিক্স’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com