শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘দেউলিয়া’ শ্রীলেখা

‘দেউলিয়া’ শ্রীলেখা

বিনোদন ডেস্ক:

৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে আদিত্যর বাংলা ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। ছবিটি পরিচালনা করেছেন আদিত্যবিক্রম সেনগুপ্ত।
ছবির সুবাদে আপতত সুদূর ভেনিসে শ্রীলেখা মিত্র। সুইৎজারল্যান্ড সফর শেষ করে এখন ভেনিসে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আজ (৭ সেপ্টেম্বর) প্রিমিয়ার হবে আদিত্যবিক্রমের এই ছবি। আজ বঙ্গ ললনার বেশে শাড়ি পরে রেড কার্পেটে হাঁটবেন অভিনেত্রী। তার আগেই শহরের সঙ্গে একটু সখ্যতা সারছেন শ্রীলেখা। ঘুরতে ঘুরতে রাতে এক রেস্তরাঁয় খেতে যান তিনি। আর সেখানেই বিয়ের প্রস্তাব পান অভিনেত্রী। স্থানীয় রেস্তরাঁর এক সুদর্শন যুবক ‘ওয়েটার’ তাকে এই প্রস্তাব দেয়।

পাশাপাশি এদিন নিজেকে দেউলিয়া ঘোষণা করেন শ্রীলেখা। নীল সমুদ্রের মাঝে বোট ট্যাক্সি চড়ার ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ৬০ ইউরো দিয়ে প্রাইভেট বোট ট্যাক্সি ভাড়া করে লিডো থেকে ভেনিসে যাচ্ছি। দেউলিয়া হয়ে গেলাম। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে লিডো থেকে ভেনিস পৌঁছেছেন শ্রীলেখা মিত্র।

এদিনের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা, এই সেই কালনাগিনী মাছ (সঙ্গে জুড়ে দেন রাগের ইমোজি)। সুন্দর দেখতে ছেলে দেখে দাম জিজ্ঞেস না করার ফলে এই যে বিল।

অভিনেত্রীর কথায়, খালের পাশে এক রেস্তোরাঁ পছন্দ হতেই প্রবেশ করেন তিনি। সামনে এসে দাঁড়ান এই সুপুরুষ যুবক। দুজনের কথোপকথন হয়। জানান, ছেলেটি রেস্তরাঁর কাজের পাশাপাশি মডেলিং করেন। তাকে বিয়ের প্রস্তাবও দেন। অভিনেত্রী কিছু না ভেবেই মাছের অর্ডার দেন। খাওয়ার শেষে বিল হাতে পেতেই চোখ কপালে শ্রীলেখার। এক প্লেট মাছের দাম ৬৩ ইউরো!

যদিও এ বিষয় অভিনেত্রীর মন্তব্য, এত ছোট ছেলেকে সামলানো তার পক্ষে দায়। সে তার মেয়ে মাইয়্যার প্রেমিক হওয়ার যোগ্য!

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com