শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ক্ষমা চাইতে প্রস্তুত খালেদা রাষ্ট্রপতির কাছে , জানেন না দলের নেতারা

ক্ষমা চাইতে প্রস্তুত খালেদা রাষ্ট্রপতির কাছে , জানেন না দলের নেতারা

নিজস্ব প্রতিনিধি :
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আইনিভাবে ব্যর্থ হয়ে গত বছরের ২৫ মার্চ থেকে সরকারের বিশেষ বিবেচনায় জামিনে রয়েছেন। এ জামিনও শেষের পথে।
এরই মধ্যে চিকিৎসার কথা বলে বিদেশে যাওয়ার আবেদন করে ব্যর্থ হয়েছে খালেদার পরিবার। তবে সম্প্রতি খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তার ভাই শামীম এস্কান্দার। এ আবেদনে খালেদা জিয়ার দণ্ড মওকফের আবেদন করা হয়েছে কি-না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দলের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত খালেদা জিয়া। তবে এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের কাছে কোনো তথ্য নেই।

সূত্র মতে, সরকারের সঙ্গে সমঝোতা করছেন খালেদা জিয়ার পরিবার। যেতে চাচ্ছেন লন্ডনে। খালেদা জিয়া নিজেই পরিবারকে দেশ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এ বিষয়ে এরই মধ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে এবার বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করেছে জিয়া পরিবার। পূর্বের ন্যায় ভুল করতে চাইছে না তারা। তাই এ বিষয়ে বিএনপির হাইকমান্ড অন্ধকারে রয়েছে। খালেদা জিয়ার পরামর্শে পরিবারই সবকিছু করছে।

আইনানুযায়ী ফৌজদারি কার্যবিধির ৪২১ ধারায় স্থায়ী মুক্তির কোনো বিধান নেই। খালেদা জিয়ার মুক্তি আবেদন করলে তা রাষ্ট্রপতির কাছে করতে হবে, তবে সেটি রাষ্ট্রপতির কাছে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। সেখানে তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।

এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি চেয়ে করা পরিবারের আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এ মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছি। তবে মতামতে কী উল্লেখ আছে, তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

বর্তমানে জার্মানিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। মন্ত্রী দেশে আসার পর আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

এসব বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আইনজীবীরা ভালো জানেন, আইনজীবীরা কী করছেন, আমরা কিছু জানি না।’ বলে ফোন রেখে দেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদার সিনিয়র এক আইনজীবী বলেন, বিদেশে যাওয়ার আবেদনের ব্যাপারে আমি কিছুই জানি না। যদি সত্যিই ম্যাডাম (খালেদা জিয়া) বিদেশে যেতে চায়, তাহলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com