শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘নির্দলীয় সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’

‘নির্দলীয় সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশে নির্বাচন হবে, তবে তা নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে, এ ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে আর প্রতারণার নির্বাচন হবে না। দেশের মানুষ আর কোনো প্রতারণা মানবে না। তিনি বলেন, দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে। একদলীয় শাসন জনগণ আর মানবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।’

নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনের প্রস্ততি নিয়ে রাজপথে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com