চন্দনাইশপ্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের খোদারহাট ব্রিজের ওপর অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ইয়াবা কারবারিরা হলেন- মোহাম্মদ ওয়াসিম (৩১) পিতা বাছা মিয়া, মোহাম্মদ দুলাল (৩৫) পিতা সিরাজুল ইসলাম। উভয়ের ঠিকানা বৈলতলী চন্দনাইশ, চট্টগ্রাম।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্রগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এছাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- ছোটন বড়ুয়া ও সাদেক হোসেন। আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মজনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply