শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ ভোট ও আন্দোলনের কৌশল ঠিক করতে বিএনপির সিরিজ বৈঠক শুরু

আজ ভোট ও আন্দোলনের কৌশল ঠিক করতে বিএনপির সিরিজ বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি এবার সরকারবিরোধী আন্দোলনের কৌশল ঠিক করতে প্রায় সাড়ে তিন বছর পর দলটির জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পদে থাকা নেতাদের সঙ্গে টানা বৈঠক শুরু করতে যাচ্ছে। দলের নির্বাহী কমিটির নেতাদের এ সিরিজ বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার থেকে তিন দিনের এই সিরিজ বৈঠক শুরু হবে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।

পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি ২০২৩ সালের নির্বাচন সামনে রেখে তাদের ঘুরে দাঁড়াতে এখনই কৌশল ঠিক করতেই মূলত এ বৈঠক ডাকা হয়েছে। দলটির নেতারা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের তাদের পুরনো দাবি এবং নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের ইস্যুকে অগ্রাধিকার দিয়ে বিএনপি কিভাবে এগোতে পারে – ধারাবাহিক বৈঠকে মূলত এ নিয়েই আলোচনা হবে।

বিএনপি দলীয় ফোরামে আলোচনার পর বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা জানিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের কী করণীয়, সেসব বিষয়ে নেতাদের মতামত নিতে এই বৈঠক ডাকা হয়েছে।’

প্রথম দিন আজ মঙ্গলবার দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, দ্বিতীয় দিন বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহসম্পাদক এবং শেষদিন বৃহস্পতিবার দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। রুদ্ধদ্বার এই বৈঠক প্রতিদিনই বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হবে। তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক করেছিলেন। চেয়ারপারসন কারাবন্দি হওয়ার পর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নানা সময় দলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে সিরিজ বৈঠক করেন। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাহী কমিটির এটিই প্রথম সিরিজ বৈঠক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com