শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নন্দীগ্রামে চোরাই মালামালসহ গ্রেফতার ৩

নন্দীগ্রামে চোরাই মালামালসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে চোরাই মালামালসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে চোরাই মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাথম বেড়াগাড়ী গ্রামের মৃত পিংকু মিয়ার ছেলে রাজু হোসেন (২৩), একই গ্রামের বুলু প্রামাণিকের ছেলে রাজু আহম্মেদ (২৪) ও পৌর শহরের কলেজপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৬)। এদের মধ্যে রাজু হোসেনের বিরুদ্ধে থানায় আরও দুটি মামলা রয়েছে।

জানা গেছে, উপজেলার কাথম বাজারে সাইকেল, রিকশা ও ভ্যানের যন্ত্রপাতির ব্যবসা করেন রতন চন্দ্র সরকার। প্রতিদিনের মতো গত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় রতন চন্দ্র সরকার। পরদিন সকালে সে দোকান খুলে দেখতে পায় টিন কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা মালামাল চুরি করে নিয়ে গেছে। পরে এঘটনা থানা পুলিশকে জানায়। পুলিশ চোরাই মালামাল উদ্ধারসহ চোর সিন্ডিকেটের সদস্যদের ধরতে মাঠে নামেন।
গোপন সংবাদে পুলিশ জানতে পারেন পৌর শহরের জনৈক এক দোকানে লোহার যন্ত্রাংশ বিক্রি করতে এসেছে একজন। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখান থেকে আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যে রাজু হোসেনের বাড়ি তল্লাশি করে ভ্যানের ৪০ পিচ ছোট বড় বিয়ারিং, ১টি ভ্যানের টায়ার, ভ্যানের টিউব ১টি, ৩ কেজি নাট-বল্টু, ২টি ভ্যানের হাফস, ২০ পিচ বড় নাট, ১টি ছোট ফ্যান, একটি মোবাইল ফোন, ১ হর্স একটি পাম্প ও ভাংরি ৬ কেজি চোরাই মালামালগুলো উদ্ধার করেন।
এ ঘটনায় ব্যবসায়ী রতন চন্দ্র সরকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, চোরাই মালামালসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com