শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অবশেষে কৌতুহলের ঘটল অবসান, ছেলের বাবার নাম জানালো নুসরাত

অবশেষে কৌতুহলের ঘটল অবসান, ছেলের বাবার নাম জানালো নুসরাত

বিনোদন ডেস্ক:

এবার যশ-নুসরাতকে নিয়ে সব কৌতূহলের অবসান হয়েছে। মা হওয়ার পর কলকাতার সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান ছেলের জন্মের পরদিন প্রকাশ্যে এনেছিলেন তার নাম। তবে সবাইকে সন্তানের নাম ঈশান জানালেও ছেলের বাবার নাম নিয়ে ছিল ধোঁয়াশা।
তবে এবার প্রকাশ্যে এসেছে ছেলের বাবার নাম। বুধবার রাতে কলকাতা পৌরসভার অনলাইনে ফরমে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি বাবার নাম জানান।

নুসরাত জাহানের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। দেবাশীষ দাশগুপ্ত আসলে যশেরই আরেকটি নাম। পৌরসভার দেওয়া বার্থ সার্টিফিকেটে নুসরাতের সন্তানের নাম লেখা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। মায়ের নাম নুসরাত জাহান।

কাজেই নুসরাত সিঙ্গল মাদার কি না, তা নিয়ে এখন আর প্রশ্ন করার সুযোগ থাকল না। গত শুক্রবার পৌরসভায় কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে যান যশ-নুসরাত। তখনই খবর হয়, সিঙ্গল মাদার হওয়ার জন্য বার্থ সার্টিফিকেটে কীভাবে আবেদন করতে হবে, তাই নিয়ে খোঁজখবর করেন দুজনে।

গতকাল বুধবার পৌরসভার সার্টিফিকেটে দেখা গেল, আসলে সন্তানের অভিভাবক হিসেবে রয়েছে দুজনেরই নাম। এমনকি বাড়ির ঠিকানা হিসাবে সোনারপুর উত্তরের ঠিকানা দেওয়া হয়েছে।

গত এক বছর ধরে সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহু কটূক্তি, কটাক্ষ, কৌতূহলের মুখোমুখি হতে হয়েছে যশ-নুসরাতকে। তারকা যুগল প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা মুখে আনেননি। বরং, নেটমাধ্যমে নানা ভাবে আকারে-ইঙ্গিতে মান্যতা দিয়েছেন তাদের সম্পর্ককে। সেই থেকে দুইয়ে দুইয়ে চার এরই মধ্যে করে নিয়েছেন দুই তারকার অনুরাগীরা। তার পরেও নুসরত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃপরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল।

সম্প্রতি একটি পার্লারের উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাবা জানেন বাবা কে? কোনও নারীকে এই প্রশ্ন করা মানে তার চরিত্রে কালি ছিটানো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com