শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাঙ্গাহল পাঁচ বছর সাজার ভয়ে ১৪ বছর পলাতক, তবুও শেষ রক্ষা হল না

টাঙ্গাহল পাঁচ বছর সাজার ভয়ে ১৪ বছর পলাতক, তবুও শেষ রক্ষা হল না

সখীপুর প্রতিনিধি

ব্যাংক চেক ডিজঅনার মামলায় ৫ বছরের দণ্ডিত হয়ে সাজার ভয়ে ১৪ বছর ধরে পলাতক ছিলেন টাঙ্গাইলের সখীপুরের আবু সাঈদ তালুকদার (৪২)। তবু শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

মঙ্গলবার সকালে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের মৃত কদ্দুস মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার কচুয়া সড়কে গাউজ ভান্ডারি কাগজ বিতান নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে প্রবাসীদের ব্যাংক ড্রাফটের ব্যবসা করতেন আবু সাঈদ। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে সখীপুর বাজারের বণিক সমিতির সদস্য মামুন মিয়া টাঙ্গাইল আদালতে আবু সাঈদকে আসামি করে সাড়ে ১৩ লাখ টাকার ব্যাংক চেক ডিজঅনার মামলা করেন। ওই বছরই তার নামে আদালত থেকে থানায় গ্রেপতারি পরোয়ানা আসে। ২০০৮ সালে তার ৫ বছরের সাজা হয়।

সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সানিউল আলম বলেন, আবু সাঈদ ২০০৭ সালে পাবনার ভাঙ্গুড়ায় পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকছিলেন। ওই সংসারে তার আট ও দুই বছরের দুটি মেয়ে আছে। ১৪ বছর ধরে তিনি সেখানে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভুঁইয়া বলেন, আবু সাঈদের ৫ বছরের সাজা হয়েছিল। তিনি সখীপুর থানার সবচেয়ে পুরনো পলাতক আসামি ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com