শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আরেক কিশোরীকে ধর্ষণ করল রাব্বী ধর্ষণ মামলায় জামিনে বেরিয়ে

আরেক কিশোরীকে ধর্ষণ করল রাব্বী ধর্ষণ মামলায় জামিনে বেরিয়ে

বরগুনা প্রতিনিধি :
বরগুনায় কিশোরী ধর্ষণ মামলায় জামিনে বের হয়ে আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাম রাব্বী নামে এক যুবকের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা হয়েছে। বুধবার রাতে এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিয়ের প্রলোভনে মিথ্যা কাবিননামা বানিয়ে মাসের পর মাস ওই এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করেছে রাব্বী। শারীরিক সম্পর্কে রাজি না হলে নির্যাতনের পাশাপাশি নেশার দ্রব্য খাইয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হতো। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর রাব্বি তার বন্ধু মামুনের বাসায় নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এরপর নিজের ভাড়া বাসায় নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালায়।

ওই কিশোরীর মা আরও জানান, বাবা-মায়ের একমাত্র সন্তান গোলাম রাব্বী দীর্ঘদিন ধরে মাদক ও যৌন হয়রানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মাদক ব্যবসার প্রসার এবং উঠতি বয়সী তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করাই তার মূল লক্ষ্য। বয়স ত্রিশের কোঠায় পৌঁছার আগেই নারী নির্যাতন, ধর্ষণ, ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলার প্রধান আসামির তালিকায় রয়েছে রাব্বীর নাম। চাকরিজীবী বাবা-মায়ের প্রভাব ও টাকার জোরে বহু অভিযোগ থেকে বিনা বিচারে মুক্তিও পেয়েছেন তিনি। এমন ঘটনাও রয়েছে অসংখ্য। আর এ কারণেই দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে গোলাম রাব্বী।

জানা গেছে, গোলাম রাব্বী তার স্ত্রী স্মৃতি আক্তারকে কৌশলে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে গত ৫ আগস্ট স্ত্রীর বান্ধবীকে কৌশলে বাসায় ডেকে এনে ধর্ষণ করে। ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে একইভাবে পরদিনও ধর্ষণ করে রাব্বী। হঠাৎ ঘরে ঢুকে স্ত্রী ওই কিশোরীসহ রাব্বিকে দেখে থানায় ফোন করেন তার স্ত্রী। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার এবং একই সময়ে অভিযান চালিয়ে রাব্বিকে আটক করে। এ ঘটনায় স্কুলপড়ুয়া ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬ আগস্ট বরগুনা সদর থানায় গোলাম রাব্বীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরীর মা। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে জামিনে বের হয়ে যায় রাব্বী।

বরগুনার থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, রাতে মামলার পরেই তারা রাব্বীকে গ্রেফতার অভিযান শুরু করেছেন।

বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, এর আগেও ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তারা রাব্বীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিলেন। এছাড়া মাদকের মামলায়ও রাব্বীকে গ্রেফতার করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com