আবুল হুসাইন, কক্সবাজারের চকরিয়া উপজেলার রামপুর ষ্টেশনে জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ কল দিয়ে মো. আব্দুল হাকিম(৩২) নামে এক যুবককে নির্যাতনের হাত থেকে রক্ষা করেছেন চকরিয়া থানা পুলিশ। জাতীয় নাম্বার ৯৯৯ কল দিয়ে চকরিয়া থানার এ এস আই আমির ও তার টিম নিয়ে আসলে সাংবাদিক কর্মীদের সহযোগিতায় উদ্ধার করা হয়।
আজ বুধবার উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর ষ্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর এলাকায় রাস্তায় একদল লোক আব্দুল হাকিম (৩২) নামের ওই যুবককে টানা হেচড়া করে মারধর করতে করতে রাবার ড্যামের দিকে নিয়ে যাওয়ার সময় যুগ যুগান্তরের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ৯৯৯কল দিয়ে বিষয়টি অবগত করলে চকরিয়া থানার এএস আই আমির ও তার টিম সহ ভিকটিম আব্দুল হাকিমকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পুলিশ আসার খবর পেয়ে আসামীগন কৌশলে পালিয়ে যায়। এতে ভিকটিমের বাবা সলিমুল্লাহ্( ৭০) বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ করে। অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় সাহারবিল বিট পুলিশের এস আই উমর ফারুককে।
স্থানীয় রামপুরের বাসিন্দা মাহমুদুল হক প্রতিনিধিকে জানান, দিন দুপুরে একজন মানুষকে সন্ত্রাসী কায়দায় এভাবে টানা হেঁচড়ে করে নিয়ে যাওয়াটা খুবই দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিবাদিগন ১০০০টাকা পাবে বলে আব্দুল হাকিমকে ধরে নিয়ে যায় বলে মন্তব্য করেন মাহামুদুল হক।
ভিকটিম আব্দুল হাকিম জানান, আমি বাড়ী হতে গরু কেনার জন্য বের হলে পূর্ব পরিকল্পনা মোতাবেক সন্ত্রাসী মোঃ ফারুক(৪০) সহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গাড়ি গতিরোধ করে আমাকে টানা হেঁচড়ে করে মারধর করতে করতে রাবার ড্যামের দিকে নিয়ে বেধম মারধর ও শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। আমার কাছে থাকা নগদ আশি হাজার টাকা ও এ্যানড্রয়েড মোবাইল চিনিয়ে নেয় তারা পুলিশ আসার খবর পেয়ে আমাকে রেখে পালিয়ে যায়।
ওই ঘটনার আসামীরা হলো, মোঃ ফারুক(৪০) পিতাঃ আক্কাস মিয়া, শহিদুল করিম(২৫) পিতাঃ কামাল হোসেন, শেকাব উদ্দীন পিতাঃ মনছুর বলী, জালাল আহমদ (৩৫) পিতাঃ জাফর উল্লাহ ও অজ্ঞাত আরো আছে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চান। পরে পুলিশ এসে আব্দুল হাকিমকে উদ্ধার করে।চকরিয়া থানার এএস আই আমির ও তার টিম উদ্ধার কাজে সহয়তা করেন।
পরে তাকে আহত অবস্থায় চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা চকরিয়া থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।
চকরিয়া থানার এস আই উমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে। এ বিষয়ে প্রায়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply