শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোর পরকীয়ার জেরে গ্রাম্য ডাক্তার খুন

নাটোর পরকীয়ার জেরে গ্রাম্য ডাক্তার খুন

নাটোর প্রতিনিধি

মো. রহিদুল ইসলাম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরকীয়ার জেরে মো. রহিদুল ইসলাম (৪৫) নামে এক গ্রাম্য ডাক্তার খুন হয়েছেন।

রবিবার রাত ১০টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাত ৯টার সময় তার স্ত্রীর সাবেক স্বামী মহাসিন আলী ভুট্টোর ফালার আঘাতে মারাত্মক জখম হন রহিদুল ইসলাম। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। সেখানে টানা ছয় দিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১০টার সময় মারা যান তিনি।
নিহত রহিদুল ইসলাম উপজেলার ক্ষুদ্র বাড়িয়াহাটি গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে। তিনি গ্রাম্য ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের আকরাম আলী ওরফে মাকেরের ছেলে মহাসিন আলী ভুট্টোর স্ত্রী দুই সন্তানের জননী জোসনা বেগম একই উপজেলার রহিদুল ইসলামের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরবর্তীতে স্বামী মহাসিন আলী ভুট্টোর সাথে বিবাহ বিচ্ছেদ করেন জোসনা বেগম। একইসঙ্গে গত ৬ মাস পূর্বে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামকে বিয়ে করে সংসার শুরু করেন। এই অবস্থায় সাবেক স্বামী মহাসিন আলী ভুট্টো বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার মধ্য দিয়ে পুনরায় সাবেক স্বামী মহাসিন আলী ভুট্টোর কাছে ফিরে যান জোসনা বেগম।

কিছুদিন পর ফের স্বামী মহাসিন আলীকে তালাক দিয়ে আবারো গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামকে বিয়ে করেন জোসনা বেগম। এ নিয়ে রহিদুল ইসলাম ও মহাসিন আলী ভুট্টোর মধ্যে শুরু হয় চরম দ্বন্দ্ব।

ওই ঘটনার জের ধরে গত ২৭ সেপ্টেম্বর রাত ৯টার সময় রহিদুল ইসলাম স্থানীয় পীরগাছা বাজার থেকে বাড়ি ফেরার পথে মহাসিন আলী ভুট্টো তার পথরোধ করে ফালা দিয়ে আঘাত করেন। এতে মারাত্মক জখম হন রহিদুল ইসলাম। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১০টার সময় তার মৃত্যু হয়।

ওসি বলেন, এ ঘটনার পর থেকেই মহাসিন আলী ভুট্টো পলাতক রয়েছেন। তবে এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি। নিহতের মরদেহের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। সোমবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরো বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com