শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঝালকাঠিতে বিএনপির ২ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

ঝালকাঠিতে বিএনপির ২ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে জেলা বিএনপি’র দু’টি কার্যালয় ভাংচুর করেছে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা যুবকরা হঠ্যাৎ করেই দলটির কার্যালয় ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিএনপিন একাংশের নেতা আনিসুর রহমান তাপু বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আমতলা সড়কে অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।’

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহদাত হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার একটু আগে মোটরসাইকেল বহর নিয়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সরকার দলীয় স্লোগান দিয়ে আমাদের দলের জেলা কার্যালয়ে এসে চেয়ার, টেবিল, দরজা জানালা ভেঙে তছনছ করে দিয়েছে। এরা আমাদের দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে। বিষয়টি উদঘাটন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।’

এ বিষয়ে তাতক্ষনিক মন্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার বলেন, ‘ঝালকাঠিতে বিএনপি’র দলীয় কার্যালয় কোথায় তা আমরা জানি না। আর এ ঘটনা সম্পর্কে আওয়ামী লীগ বা আমাদের কোনো সংগঠন জড়িত নয়।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্ম্কর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ‘শহরের দুটি স্থানে বিএনপির দু’গ্রুপের কার্যালয়ে হামলার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলগুলি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com