শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গ্রহাণুর ধাক্কা থেকে পৃথিবীকে রক্ষা করতে নাসার অভিনব উদ্যোগ

গ্রহাণুর ধাক্কা থেকে পৃথিবীকে রক্ষা করতে নাসার অভিনব উদ্যোগ

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রতীকী ছবি

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টেরয়েড বা গ্রহাণু। ছোটখাটো হলে চিন্তা নেই কিন্তু যত বড় আকার হবে তত বিপদ। পৃথিবীর কোনও জনবহুল এলাকায় এসে পড়লে হবে প্রাণক্ষয় এবং সম্পত্তিক্ষয়। রক্ষা পাওয়ার উপায় বের করেছে নাসা।

পৃথিবীর ধারেকাছে আসার আগে মহাকাশেই ওই গ্রহাণুকে ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী নভেম্বরেই প্রথম পরীক্ষামূলক মিশন রকেট পাঠাচ্ছে নাসা। তবে এই মিশনে কোনও মহাকাশচারী থাকবে না।

আগামী ২৩ নভেম্বর ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট মিশন লঞ্চ করতে চলেছে নাসা। এই মিশনের লক্ষ্য ভবিষ্যতে পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা, গ্রহাণু বা অ্যাস্টেরয়েডকে পথ থেকে সরিয়ে দেবে। এর জন্য ডিডাইমোস নামক এক অ্যাস্টেরয়েডকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে।
এই ডার্ট মিশন হল নাসার প্রথম প্ল্যানেটরি ডিফেন্স মিশন। মহাকাশে একটি যান পাঠানো হবে যা ৬.৬ কিমি প্রতি সেকেন্ডে আঘাত করবে অ্যাস্টেরয়েডের উপগ্রহকে, বিজ্ঞানের ভাষায় যাকে মুনলেট বলা হয়। এই ধাক্কার ফলে উপগ্রহটির আবর্তন গতি এক শতাংশ কমে যাবে। তাতে প্রদক্ষিণের সময়সীমা বদলে যাবে অনেকটাই।

২৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ২০-তে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে ছাড়া হবে একটি স্পেস-এক্স ফ্যালকন ৯ রকেট। মহাকাশে এক বছর ওড়ার পর ডিডিমোস এবং তার উপগ্রহ ডিমর্ফোসের কাছে পৌঁছাবে সেটি। পৃথিবী থেকে গ্রহাণুটির দূরত্ব তখন ১.১ কোটি কিলোমিটার। শুনতে বহু দূর মনে হলেও পৃথিবী থেকেই টেলিস্কোপের সাহায্যে নজরদারি চালাবেন বিজ্ঞানীরা।

ডিডিমোস গ্রহাণুটি আবিষ্কৃত হয়েছিল ১৯৬৯ সালে। কিন্তু তার যে আবার এক ‘চাঁদ’ আছে তা জানা যায় ২০০৩ সালে। ডিডিমোসের ব্যাস ৭৮০ মিটার এবং ডিফর্মোসের ৫২৫ ফুট। নাসার এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে এই উপায়ে আরও মহাজাগতিক বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে বলে আশা বিজ্ঞানীদের।

তথ্য সূত্র- সিএনএন, কে এম বিসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com