শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টোকিওর বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের তথ্য সংরক্ষণ সংস্করণ চালু

টোকিওর বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের তথ্য সংরক্ষণ সংস্করণ চালু

প্রবাসী ডেস্ক :

প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংরক্ষণের উন্নত ও আধুনিক সংস্করণ চালু করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ আজ শুক্রবার (৮ অক্টোবর) সংস্করণটি উদ্বোধন করেন।

টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীদের কাছে নানাবিধ সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়াই বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অন্যতম কাজ। জাপান প্রবাসী বাংলাদেশিদের উন্নত ও আধুনিক সেবা প্রদানের উদ্দ্যেশ্য নিয়ে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিরলস কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ প্রবাসীদের জন্য সিটিজেন রেজিস্ট্রেশনের আপগ্রেডেড সংস্করণ চালু করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।

এ সময় রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন এই ধরনটি আধুনিক প্রযুক্তিতে তৈরি, ব্যবহারকারীদের জন্য সহজ ও যুগোপযোগী। এটি ব্যবহারের ফলে দূতাবাস জাপান প্রবাসীদের সঠিক ও হালনাগাদ তথ্য পাবে যা ডাটাবেস আকারে সংরক্ষণ করতে পারবে এবং ভবিষ্যতে সরকারি সেবা প্রদানে ব্যবহার করা হবে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও বিপদে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা ও তাঁদের কাছে দূতাবাসের সেবা প্রদান সহজতর হবে।

রাষ্ট্রদূত জাপান প্রবাসী সব বাংলাদেশি নাগরিককে দূতাবাসের ওয়েবসাইট ব্যবহার করে তাঁদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। দুতাবসের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com