যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

র‍্যাবের অভিযানে বিদেশী মদ ও বিয়ারসহ আটক ১

র‍্যাবের অভিযানে বিদেশী মদ ও বিয়ারসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ ও ১৭৫ ক্যান বিয়ারসহ ১ যুবককে আটক করা হয়েছে।

র‍্যাব-১৫, কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন্স এন্ড মিডিয়া) ও সিরিয়র এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, র‍্যাব-১৫ এর সদস্যরা কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী উখিয়ার ঘাটস্থ বালুখালী ব্রীজ হতে উত্তর দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়কের উপর মাদকদ্রব্য বিদেশী মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, এর একটি চৌকস আভিযানিক দল ভোররাতে উপরোক্ত স্থানে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী আব্দুল হাকিমকে ( ১৯ ) আটক করে ।

এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ২৪টি বিদেশী মদের বোতল ও ১৭৫ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয় ।

জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে , সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় বিদেশী মদ ও বিদেশী বিয়ার উখিয়ার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে ।
তিনি আরো জানান, আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com