শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহ মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধে ময়মনসিংহের ভালুকায় মাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনার আড়াই বছর পর ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়। সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন এ রায় দেন।

মামলা বিবরণী সূত্রে জানা গেছে, জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ডুবালিয়াপাড়া এলাকার প্রয়াত আবদুল জব্বারের স্ত্রী মরিয়ম বেগম। তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন ওই দম্পতি। নিজের সকল সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগাভাগি করে দিয়েছিলেন জব্বার। কিন্তু নিজের ভাগের সম্পত্তির দশ শতাংশ মায়ের কাছে বিক্রি দেন মো. মোস্তফা। ভাগাভাগির সময় পৈত্রিক বাড়ি পড়ে মোস্তফার অংশে। সেখানের একটি ঘরে থাকতেন মা মরিয়ম। মোস্তফা নিজের বিক্রি করা দশ শতক জমি ফিরিয়ে দিতে মায়ের উপর চাপ শুরু করেন। মা রাজী না হওয়ায় নিজ বাড়ির ঘর থেকে উচ্ছেদের চেষ্টা শুরু করেন মোস্তফা। এ নিয়ে বিরোধের জেরে মাকে হত্যার পরিকল্পনা করেন ছেলে। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ঘুমন্ত মাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ জালাল বাদি হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ভাই মোস্তফাসহ ৫ জনকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি মোস্তফাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে আদালতে।

আদালত শুনানি শেষে সোমবার রায়ের দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবীর উদ্দিন ভুঁইয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com