শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তথ্য প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যে দেশজুড়ে উত্তেজনা : রিজভী

তথ্য প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যে দেশজুড়ে উত্তেজনা : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পবিত্র ইসলাম ধর্ম নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সম্প্রতি দেওয়া বক্তব্যে দেশে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মূলত সরকার দেশকে চরম দুর্দিনের দিকে ঠেলে দিচ্ছে।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ইসলাম ধর্ম নিয়ে মুরাদ হাসানের বক্তব্যের পর সারা দেশে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ গুলি চালাচ্ছে, রক্তপাত হচ্ছে। গতকাল চৌমুহনীতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানে আজ ১৪৪ জারি করেছে প্রশাসন। কেন এই পরিস্থিতি? এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সরকারের সকল অপকর্ম, সকল জনবিরোধী কর্মকাণ্ড, রক্তপাত, গুম-খুন সবকিছু আড়াল করার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে। সরকারের নীল নকশারই একটা অংশ কুমিল্লার ঘটনা।

তিনি আরো বলেন, এদেশের কোনো মুসলমান বা হিন্দু এই ঘটনা ঘটাবে এটা আমার বিশ্বাস হয় না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই আওয়ামী লীগ সরকারের আমলেই রামু, উখিয়া, টাঙ্গাইল ও পাবনায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং তাদের সম্পত্তি লুট করা হয়েছে। বিএনপি ১৯৯১ ও ২০০১ সালে যখন ক্ষমতায় ছিল তখন কোনো সংখ্যালঘু বা হিন্দুদের মন্দিরে হামলা হয়নি। তাদের ধনসম্পত্তি লুটপাট হয়নি।

তিনি বলেন, আমরা একটা অরাজকতা ঘোর অন্ধকারের মধ্যে বসবাস করছি। এ ধরনের দুঃশাসনের মোকাবিলা করতে হবে একমাত্র জাতীয়তাবাদী শক্তিকে।

আয়োজক সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com