যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীলংকায় শেখ রাসেল দিবস উদযাপন

শ্রীলংকায় শেখ রাসেল দিবস উদযাপন

প্রবাস ডেস্ক:

শ্রীলংকায় বাংলাদেশ হাই কমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

শিশু, কিশোর এবং বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে হাই কমিশনার তারেক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে একটি স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাই কমিশনার তার বক্তব্যে শেখ রাসেলের মানবিক গুণাবলী উপস্থিত শিশু-কিশোরদের সামনে তুলে ধরেন এবং ভবিষ্যত প্রজন্মকে শেখ রাসেলের চেতনা লালন করার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানের পর শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতায়, শ্রীলংকার প্রবাসীদের বৃহত্তর পরিসরে সম্পৃক্ত করার লক্ষে অনুষ্ঠানটি দূতাবাসের ফেইসবুক পেজের মাধ্যমে লাইভ স্ট্রিম করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com