যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদপুরের ঘটনায় জামায়াত নেতার দায় স্বীকার

চাঁদপুরের ঘটনায় জামায়াত নেতার দায় স্বীকার

চাঁদপুর প্রতিনিধি
জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী

চাঁদপুরে হাজীগঞ্জে পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ জবানবন্দি দেন তিনি। রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামালউদ্দিন আব্বাসীকে। পূজামণ্ডপ ও মন্দিরে হামলার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- অন্যদের সঙ্গে নিয়ে হামলায় অংশ নিয়েছিলেন আব্বাসী।

গত ১৩ অক্টোবর রাত ৮টার পর হাজীগঞ্জ বাজারে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ আখড়া ও পাশের রামকৃষ্ণ মিশন মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। ঐ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০টি মামলা করে। এসব মামলায় অজ্ঞাত প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এরই মধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com