কিশোরগঞ্জ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে হিযবুত তাহরী (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন) এর আসামী মোঃ জলিল মিয়াকে গ্রেফতার করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন মন্দবাগ এলাকায় সন্ত্রাস বিরোধী আইনের ওয়ারেন্টভূক্ত আসামী অবস্থান করিতেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আসামী হিযবুত তাহরী (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন) এর একজন সদস্য। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ২২/১০/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন মন্দবাগ (উত্তর পাড়া) গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ জলিল মিয়া (৬০), -কে গ্রেফতার করে। উক্ত গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় মামলা রয়েছে। যা কসবা থানার মামলা নং-০৭,
গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।উক্ত গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী ওয়ারেন্ট মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্থান্তর কার্যক্রম রিপোর্ট লেখার সময় ছিল প্রক্রিয়াধীন।
Leave a Reply