শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট সিরাজুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট সিরাজুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পিতা সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট সিরাজুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া পৃথক কর্মসূচি পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে কসবা মহিলা ডিগ্রী কলেজে নব নির্বাচিত পৌর মেয়র এম জি হাক্কানির সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন খান রিমন প্রমুখ।
আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে উপজেলা যুবলীগ। সংগঠনের সভাপতি ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন কসবা পৌর সভার নব নির্বাচিত মেয়র এম জি হাক্কানি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মরহুম সিরাজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৭টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মুখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। মিলনায়তনের সম্মুখে সিরাজুল হকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

এদিকে বাদ জোহর জেলা জজ কোর্ট মসজিদে জেলা জজশীপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই দোয়ার আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ ছাদেকুর রহমান, মোঃ আলমগীর কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিউল আলম লিটন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমূখ।

মিলাদ ও দোয়া মাহফিলের আগে বক্তারা মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে বিচারকগণসহ জেলার আইনজীবী ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com