শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি মিজানুর রহমান আজহারীকে

যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি মিজানুর রহমান আজহারীকে

প্রবাস

মিজানুর রহমান আজহারী

 

বিতর্কিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়নি দেশটির হোম অফিস। লন্ডনে ‘আই অন টিভি’র আমন্ত্রণে আগামী ৩১ অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

আজহারীর যুক্তরাজ্যে আসার সংবাদে ক্ষুব্ধ ছিলেন যুক্তরাজ্যের প্রগতিশীল রাজনীতি মানবাধিকার কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

জানা গেছে, মিজানুর রহমান আজহারী মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে মালয়শিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর যখন আজহারী লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখনই সেখান থেকে তাঁর ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দে‌ওয়া হয়নি। কেন তাঁকে এই ফ্লাইটে উঠতে দে‌ওয়া হয়নি, অথবা তাঁর ভিসা বাতিল করা হয়েছে কি না এ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

সর্বশেষ খবর অনুযায়ী কাতার বিমানবন্দর থেকেই গত ১০/১২ ঘণ্টা ধরে চেষ্টা করা হচ্ছে সমস্যা সমাধানের।

জানা গেছে, মিজানুর রহমান আজহারী মালয়শিয়া থেকে ব্রিটেনে একটি টিভির আমন্ত্রণে আসছিলেন। আগামী ৩১ অক্টোবর রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৫টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় ব্রিটেনের একটি টিভির পক্ষ থেকে।

আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য যেখানে ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃণা ছড়ায় এমন সব ভিডিও পাঠানো হয়েছে।

সফর বাতিল হওয়ার বিষয়ে আয়োজক টিভির সিইওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। এছাড়া টেক্সট পাঠানো হলেও সেটার কোনো উত্তর পাওয়া যায়নি।

এছাড়া মিজানুর রহমানের মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ও কোনো উত্তর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com