শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সরকারের তথ্য জালিয়াতি : ফখরুল

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সরকারের তথ্য জালিয়াতি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি করছে সরকার। এটা দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের নিকৃষ্ট উদাহরণ। দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, আইএমএফএর হিসাব মতে, বাংলাদেশে জুন ২০২১ এর শেষ দিকে ৪০ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা উল্লেখ করা হয়েছে, সরকার তা ১৫ শতাংশ বাড়িয়ে বলেছে।
তিনি বলেন, এর আগে অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদন বৃদ্ধির দাবি এবং তাকে সমর্থনের জন্য বিভিন্ন খাতের কল্পিত তথ্য প্রচারে দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি অলীক চিত্র তৈরি করা হয়েছে। অর্থনীতির সামগ্রিক চিত্র ও সে সংক্রান্ত বিভ্রান্তির বিস্তারিত তথ্য নিয়ে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপির এই মুখপাত্র বলেন, স্থায়ী কমিটির সভায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে সরকারি দল আওয়ামী লীগ ও প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রশ্রয়ে সারাদেশে সহিংসতা সৃষ্টি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার ও নির্যাতন অব্যাহত রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২২টি জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ প্রায় ১২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও ২ শতাধিক নেতাকর্মী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের মূল সমস্যা ও গণতন্ত্রের মুক্তির আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার হীন প্রচেষ্টা এবং গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার লক্ষ্যেই বর্তমান সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। সভায় অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সদস্যদের অবহিত করে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com