শিরোনাম :
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও  কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ফেরত চাইল ইসি, রিটার্নিং কর্মকর্তাদের থেকে পোস্টাল ব্যালটের কিউআর রিডার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুভ জন্মদিন বলিউড বাদশা

শুভ জন্মদিন বলিউড বাদশা

বিনোদন ডেস্ক :

ছবি: সংগৃহীত

আজ ২ নভেম্বর। ক্যালেন্ডারের পাতার এই দিনটা ভারতবর্ষের কয়েক কোটি মানুষের জন্য খুবই বিশেষ, কারণ আজ তাদের প্রিয় তারকার জন্মদিন। এদিন ৫৬-এ পা রাখলেন বলিউডের ‘কিং অফ রোম্যান্স’।
রাজ, রাহুল থেকে কখনও কবীর খান কিংবা মোহন ভার্গব- সিলভার স্ক্রিনের সব চরিত্র জীবন্ত হয়ে উঠেছে শাহরুখের অভিনয় গুণে। এর পাশাপাশি অভিনেতার মায়বী চাউনি, গালের ডিম্পল কিংবা মিষ্টি হাসিতে আজও ফিদা ষোড়শীর হৃদয়। হাঁটুর বয়সী মেয়েরাও তাকে নিয়ে স্বপ্ন দেখে, তিনি হাজার হাজার তরুণীর বুকের ধুকপুকানি বাড়িয়ে দেন নিমেষে।

তবে অনন্য বছরের থেকে এই বছর শাহরুখের জন্মদিনটা একদম আলাদা। সদ্যই বড় ছেলে আরিয়ান খানের নাম মাদককাণ্ডে জড়ানোয় প্রশ্নবিদ্ধ হয়েছেন শাহরুখ খান। ছেলেমেয়েকে মানুষ করতে তিনি ব্যর্থ হয়েছেন এমন অভিযোগ এনেছেন কেউ, অনেকে আবার কঠিন সময়ে প্রিয় তারকার পাশে দাঁড়িয়েছেন।

কাকতালীয়ভাবে শাহরুখের জন্মদিনের দিনই ক্রুজ ড্রাগ পার্টি কাণ্ডেরও একমাস পূর্তি। ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আটক হয়েছিল আরিয়ান খান। এবছর জন্মদিনটা কোথায় কাটাবেন শাহরুখ? আদৌও কোনও সেলিব্রেশন হবে? শাহরুখ-গৌরীর পরিচিতমহল সূত্রে খবর, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিনটা সেলিব্রেট করবার প্ল্যান করে রেখেছিলেন তারকা দম্পতি। আব্রামেরও তেমনই ইচ্ছা ছিল। কিন্তু সব প্ল্যানিং নাকি ভেস্তে গিয়েছে গত একমাসের ঘটনার ঘনঘটায়।

পাপারাতজিদের ভিড় মন্নতের বাইরে সারাক্ষণ লেগে রয়েছে। এই অবস্থায় কোনোভাবেই আরিয়ানকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে রাজি নন শাহরুখ। তাই মান্নাতেই ঘরোয়াভাবে জন্মদিনটা কাটাবেন তিনি।

সূত্রের খবর, আরিয়ানের জেলমুক্তির পর হাসি ফুটেছে শাহরুখের মুখে। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ফোনে কথা বলছেন, মেসেজের জবাবও দিয়েছেন। তবে এখনই কাউকে মান্নাতে আসতে বারণ করেছেন শাহরুখ, ছেলেকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য একটু সময় দিতে চান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com