শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে লাভবান হবেন: বাণিজ্যমন্ত্রী

কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে লাভবান হবেন: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

কানাডায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কানাডা ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ সুযোগ সুবিধা দিচ্ছে। বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা দেওয়া হচ্ছে।

আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় লাভজনক স্থান জানিয়ে তিনি বলেন, কানাডা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র।

কানাডার সাসকাটসিওয়া প্রভিন্স সরকারের ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ডেভেলপমেন্ট মিনিস্টার জেরিমে হেরিসন এবং কৃষিমন্ত্রী ডেভিড মেরিটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটিতে কার্যক্রম শুরু হয়েছে। এসব ইকোনমিক জোনে পৃথিবীর অনেক দেশ ইতোমধ্যে বিনিয়োগ করেছে। অনেক দেশের প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। কানাডার বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানো সম্ভব। কৃষি ক্ষেত্রেও কানাডা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী কানাডায় শিক্ষা গ্রহণ করছেন। কানাডা শিক্ষা ও কারিগরি সহযোগিতা বাড়াতে পারে।

কানাডার প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জানায়, বাংলাদেশের বিনিয়োগ নীতি এবং পরিবেশ বেশ ভালো। বাংলাদেশের সঙ্গে কানাডা ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের বিষয়ে কানাডা বেশ আগ্রহী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com