শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘এ দেশ তোমার আমার’, দর্শক মাত্র ৫ জন

মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘এ দেশ তোমার আমার’, দর্শক মাত্র ৫ জন

বিনোদন প্রতিবেদক:

ছবি: সংগৃহীত

এফ আই মানিক পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ সিনেমা গত ৫ই নভেম্বর মুক্তি পেয়েছে। দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সিনেমাটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তার নায়িকা হিসেবে আছেন রোমানা হক।
ছবিটি মুক্তির দিন থেকেই হলগুলো দর্শক খরায় ভুগছে বলে খবর পাওয়া গেছে। মুক্তির চার দিনের মাথায় হল মালিকরা হতাশা প্রকাশ করলেন। তাদের দাবি, কেবল মেশিন সচল রাখতেই সিনেমাটি লোকসান দিয়ে চালানো হচ্ছে। এসব ছবি এখন আর কেউ দেখতে আসেন না।

সিনেমাটির পরিচালক এফ আই মানিক জানান, ৩৫ মিলিমিটারে সিনেমাটির শুটিং করা হয়েছিল। পরে ডিজিটালে ট্রান্সফার করে সম্পাদনাসহ নানা জটিলতার কারণে কাজ শেষ করতে দেরি হয়ে যায়। সেটা দশ বছর।

রাজধানীর ঐতিহ্যবাহী হল মধুমিতায় চলছে ‘এ দেশ তোমার আমার’ ছবিটি। মুক্তির চার দিনের মাথায় ছবিটি কেমন চলছে সে খবর জানতে যোগাযোগ করা হলের কর্ণধার ও প্রবীণ প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ প্রথমেই বললেন, একেবাইরে চলছে না ছবিটি। আমি মূলত অপেক্ষা করছে দ্রুত সপ্তাহটা শেষ হোক। অপেক্ষায় আছি ‘শান’ ও ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য। দর্শকটা কি বোকা? তারা ‘এ দেশ তোমার আমার’ ছবির মতো ছবি এই সময়ে হলে এসে দেখবেন। ছবির কোনো কিছুই তো ঠিক নেই। তাও চালাচ্ছি মেশিন সচল রাখার জন্য। সিনেমা হল বন্ধ রাখলেও তো লোকসান হয়। সে লোকসানটা না হয় সিনেমা চালিয়েই দেই।

তিনি জোর দিয়ে বললেন, এসব ছবি হচ্ছে দর্শকদের হল বিমুখ করার বিজ্ঞাপন। নাইট শো মধুমিতায় দারুণ দর্শক হয়। এখন নাইট শো বন্ধ রয়েছে। প্রথম দিনে বিশ হাজার টাকার মতো সেল হয়েছে। পরের দিন আর সেল নাই। তাই হল বাঁচাতে বিদেশি ছবি আমদানি করে চালানোর কোনো বিকল্প নেই।

টাঙ্গাইল শহরের আদালত পাড়ার মিঞাবাড়ী রোডে ‘মালঞ্চ’ হলেও চলছে ‘এ দেশ তোমার আমার’ ছবিটি। হলটির কর্ণধার জাহিদুর রহমান জানালেন, ছবিটির জন্য বেশ প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি। কিন্তু তাতেও কাজ হয়নি। মুক্তির প্রথম দিন সারাদিনে মাত্র পাঁচজন দর্শক ছিলো। পরের দিনগুলোও এভাবেই চলছে।

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটে অবস্থিত আনন্দ সিনেমা হলে চলছে ‘এ দেশ তোমার আমার’। এ হলের ম্যানেজার ছিলেন সালাউদ্দিন। সরেজমিনে তাকে দেখা গেলো না হলে। টিকেট কাউন্টারে খোঁজ নিলে সেখান থেকে তথ্য জানায়, কোনো শোতে পাঁচ-ছয় জনের বেশি মানুষ হয় না। বলতে গেলে কেউ দেখতে আসছে না সিনমাটি। তবে শাকিব খানের দশ বছর আগের পুরো ছবি চালালেও শো মানুষ দেখতে আসেন।

এদিকে ডিপজলের প্রযোজনায় নির্মিত ‘এ দেশ তোমার আমার’ সিনেমা দিয়ে দীর্ঘ ২ বছর পর জায়েদ খান অভিনীত কোনো সিনেমা মুক্তি পেলো হলে।

সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। সিনেমায় আরো অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল, প্রয়াত দিতি, মিজু আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com