যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অবশেষে আমেরিকার ভিসা পেলেন শাকিব খান

অবশেষে আমেরিকার ভিসা পেলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক :

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান সিনেমার শুটিংয়ে কিংবা ঘুরতে বিশ্বের বহু দেশে গেলেও এবারই প্রথম মার্কিন মুলুকে উড়াল দিলেন। এর আগে, একাধিকবার ভিসার আবেদন করেও ইতিবাচক সাড়া মেলেনি। এবার একটি এওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার গ্রিন সিগন্যাল পেয়েছেন তিনি।

জানা গেছে, আগামী ১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক এওয়ার্ড-২০২১’। সেখানে অংশ নিচ্ছেন শাকিব। তার সঙ্গে থাকবেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কুনালসহ আরও অনেকে। চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে। আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন ‘ঢালিউড এওয়ার্ড’ অনুষ্ঠানে।

আমেরিকা সফরের উদ্দেশ্যে আজ ভোরে শাকিব খান দেশ ছেড়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। আগামী ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ‘গলুই’ সিনেমার শুটিং শেষ করেছেন এই নায়ক। জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে হয়েছে সিনেমাটির চিত্রায়ন। এস এ হক পরিচালিত এই সিনেমায় তার নায়িকা এ প্রজন্মের পূজা চেরি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com